অর্থের বিনিময়ে `মন্তব্য' জনপ্রিয় করবে ফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞাপনের পাশাপাশি ফেসবুক নিজস্ব আয় বাড়াতে নতুন একটি পদ্ধতি চালু করছে। যঁারা সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে নিজেদের লেখা মন্তব্য জনপ্রিয় করতে চান, তঁাদের জন্যই এই পদ্ধতি। এক খবরে বিবিসি জানিয়েছে, কোনো মন্তব্যে নির্দষ্টিসংখ্যক `লাইক' পেতে ফেসবুক ব্যবহারকারীকে অর্থ গুনতে হবে। মাত্র ২ ডলার খরচ করলেই মন্তব্য জনপ্রিয় করার ব্যবস্থা করে দেবে ফেসবুক। পেপল ও ক্রেডিট কার্ডের মাধ্যমে সেই অর্থ ছাড় করাতে হবে।অর্থ ছাড়ের মাধ্যমে ফেসবুকে যেকোনো পোস্টের জনপ্রিয়তা বাড়াতেই এই পদ্ধতি পরীক্ষামূলক চালু করেছে সামাজিক যোগাযোগের পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এই ওয়েবসাইট। এই পদ্ধতি পরীক্ষামূলকভাবে নিউজিল্যান্ডে চালু হয়েছে। শিগগিরই অন্যান্য দেশেও চালু হবে।ফেসবুক কতর্ৃপক্ষ জানিয়েছে, কোনো ফেসবুক ব্যবহারকারী যদি তঁার নিজের কোনো পোস্টের প্রচারণা চান বা তা জনপ্রিয় করতে চান, তাহলে তঁাকে প্রতিটি পোস্টের জন্য ২ ডলার ফেসবুক কতর্ৃপক্ষকে পরিশোধ করতে হবে। ফেসবুকের আয় বাড়াতে এবং ব্যবহারকারীর আগ্রহকে প্রাধান্য দিতেই এই পরিকল্পনা করা হয়েছে। অর্থের বিনিময়ে পোস্ট জনপ্রিয় করার বিষয়টি ছাড়াও এ বিষয়ক অন্যান্য অনুসঙ্গও পরীক্ষা করে দেখছে ফেসবুক।